সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শায়  ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু: - কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচন: - ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন নান্দাইলে শিশুসন্তানের সামনে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু ‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
কর্পোরেট সংবাদ

মিনিস্টার নিয়ে এলো ‘নির্বাচনী অফার’ টিভি-ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

কর্পেোরেট ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে নানান তোড়জোড়। পুরো দেশই যেন নির্বাচনী উত্তাপ আর উৎসবে মেতে উঠেছে। আর এই নির্বাচনী উত্তাপ এবং আমেজকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার নিয়ে এলো বহুল আলোচিত ‘নির্বাচনী অফার’ যেখানে মিনিস্টারের এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট! এছাড়াও থাকছে সকল পণ্যের উপর ০% ডাউন পেমেন্টে সহজ কিস্তি সুবিধা।

পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘নির্বাচনী অফারে’ গ্রাহকেরা এখন মিনিস্টারের যে কোন ইলেকট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য কম মূল্যে। ‘নির্বাচনী অফারে’মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভির উপর গ্রাহক পাচ্ছন ৫৩% ডিসকাউন্ট । এছাড়াও মিনিস্টার ২৪ ইঞ্চির ডিলাক্স এলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায় এবং ৩২ ইঞ্চির ডিলাক্স এলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়।

শুধু যে টিভিতে অফার তা নয়, এই অফারের আওতায় ফ্রিজের উপর রয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ডিসকাউন্ট! মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% ফ্ল্যাট ডিসকাউন্ট। ‘নির্বাচনী অফারে’ ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে! এখন মিনিস্টার এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে গ্রাহক পেয়ে যাবেন ২২% ডিসকাউন্ট এবং ইনস্টলেশন চার্জ ফ্রি।

Imported from WordPress: Minister-Nirbachoni-Offer.jpg

এছাড়াও মিনিস্টারের সকল হোম এ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এই অফারটি প্রযোজ্য। যে কোন মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন কিনলে গ্রাহক পেয়ে যাবেন ৩,০০০ টাকার ক্যাশ ভাউচার। আবার ২৮ লিটার গ্রিল ধারণক্ষমতা বিশিষ্ট মাইক্রোওয়েভ ওভেন কিনলে পাবেন ২.৮ লিটারের একটি রাইস কুকার এবং ২৫ লিটার গ্রিল ধারণক্ষমতা বিশিষ্ট মাইক্রোওয়েভ ওভেন কিনলে পাবেন একটি মশা মারার ব্যাট একদম ফ্রি।

‘নির্বাচনী অফার’ সর্ম্পকে জানতে চাইলে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “মিনিস্টার দেশের মানুষের কোম্পানি। আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন।মানুষ এই সময় বাসায় কিং বা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির উপর্। সবশেষ নির্বাচনী খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার উপরে। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩% ডিসকাউন্ট। এত বড় ডিসকাউন্ট বাজারে অন্য কোম্পানির আছে কিনা আমার জানা নেই। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। আশা করি গ্রাহকগণ এই অফারটি সাদরে গ্রহণ করবে।“

তিনি আরও বলেন, মিনিস্টার পণ্যের গুণগত মান নিয়ে কোন রকম ছাড় দেয় না। সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে আমরা পণ্য উৎপাদন করে থাকি এবং সুলভ মূল্যে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেই। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।

সর্বশেষ অফার বা যেকোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ তে অথবা যোগাযোগ করতে পারেন হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

এই সম্পর্কিত আরো

শার্শায়  ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু: কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী

ভারতের বিধানসভা নির্বাচন: ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

নান্দাইলে শিশুসন্তানের সামনে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ