মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত? জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর
কর্পোরেট সংবাদ

এসআইবিএল নিয়ে এলো তিনটি নতুন আকর্ষণীয় সঞ্চয় স্কিম

কর্পোরেট ডেস্ক : জনমানুষের প্রয়োজনে আবারও পাশে দাঁড়িয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। নিয়ে এসেছে তিনটি সময়োপযোগী আকর্ষণীয় সঞ্চয় স্কিম।

বুধবার (১ নভেম্বর) প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সঞ্চয় স্কিমগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এসময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্কিমগুলো হলো মুদারাবা অগ্রিম মুনাফা সঞ্চয় হিসাব, মুদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাব এবং মুদারাবা ঐচ্ছিক হিসাব।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, মুদারাবা অগ্রিম মুনাফা সঞ্চয় হিসাবে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা জমার বিপরীতে এক বছরের মুনাফা অগ্রিম প্রদান করা হবে।

মুদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাবে সর্বনিম্ন আট লক্ষ টাকা জমা দিয়ে মাত্র ছয় বছরে সঞ্চিত আমানতের সম্ভাব্য দ্বিগুণ টাকা প্রদান করা হবে।আবার মুদারাবা ঐচ্ছিক হিসাবের আওতায় মাত্র ৫,০০০ টাকা অথবা ৫,০০০ টাকার গুণিতক অংকের টাকা দিয়ে হিসাব খুলে গ্রাহকগণ যেকোনো সময় যেকোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন এবং এক বছর মেয়াদী এই হিসাবে দৈনিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।

এই সম্পর্কিত আরো

ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত?

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর