বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী শাখার উদ্যোগে গত ২৭ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত।

বনানী শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ মঈনউদ্দিন হোছাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মাদ মিজানুল কবির, ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মোঃ মাজহারুল হক, পান্থপথ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার সহ শাখার কর্মকর্তাবৃন্দ। সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মাঝে যে আস্থার যে সংকট ছিল তা কেটে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রাহকরা এখন পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন ।

সর্বশেষ পাওয়া সংবাদ