বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবীবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ শাহ্রিয়ার খান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো টাঙ্গাইলের এলাসিন বাজার, কক্সবাজারের থিমছড়ি বাজার এবং কিশোরগঞ্জের গোবিন্দপুর চৌরাস্তায় অবস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুস সায়াদাত বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি ৩৭৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আজ যেসকল এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো সেসকল এলাকার সকল শ্রেণিপেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ