রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
3rd Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC. যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা স¤প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের সভায় পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বিগত বছরের অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সকলকে অভিন্দন জানান। তিনি বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উন্নতির কথা তুলে বলেন, বিগত বছরে ডলার সঙ্কট ও বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতি সত্ত্বেও ব্যাংকের ঋণ, বিনিয়োগ, মোট সম্পদ, রেমিট্যান্স, বকেয়া ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অন্য দিকে তহবিল সংগ্রহ ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। এছাড়া, সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায় কৌশল নিয়ে তিনি আলোচনা করেন।

ব্যাংকের পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে আধুনিক তথ্য প্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির উপর জোর তাগিদ দেন যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংক এর অবস্থান সুদৃঢ় থাকে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ