মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের নেতৃত্বে দিনাজপুরে “ক্লাষ্টার ভিত্তিক অর্থায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক এর নেতৃত্বে সম্প্রতি দিনাজপুরে “ক্লাষ্টার ভিত্তিক অর্থায়ন” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এর রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শফিকুল আলম, এনসিসি ব্যাংকের এসভিপি এবং এসএমই ও কৃষি প্রধান শরীফ মোহাম্মদ মহসীন এবং উত্তর অঞ্চলের প্রধান ওমর শরীফ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেনসহ অন্যান্য তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের নেতৃত্বে দিনাজপুর জেলার ৪২টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০৪ জন কর্মকর্তাসহ প্রায় ৯০ জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংক এর রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ক্লাষ্টার ভিত্তিক অর্থায়ন এর উপর গুরুত্বারোপ করেন এবং ব্যাংকংগুলো অঞ্চলভিত্তিক এই ধরনের অর্থায়নে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বিশেষ অতিথির বক্তব্যে ক্লাষ্টার ভিত্তিক অর্থায়ন এর বিভিন্ন সুবিধাজনক দিকগুলো তুলে ধরেন এবং এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই ধরনের অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ