মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
কর্পোরেট

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা বর্ষ ২০২৫-এর শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৫ সালের ব্যবসা বর্ষ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত ও কেক কেটে ব্যবসা বর্ষ ২০২৫-এর শুভ উদ্বোধন করেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান মোঃ আকতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় পরিচালক এ কে এম আবুল মানসুর চৌধুরী, মোঃ কামরান হামিদ, মোহাম্মদ মনিরুজ্জামান মজুমদার, উপদেষ্টা এ টি এম হামিদুল হক চৌধুরী ও চিফ কনসালটেন্ট রহিম উদ্-দৌলা চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন উন্নয়ন ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির সকল জোন, কর্পোরেট জোন ও অফিস ইনচার্জগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয় ২০২৪ সালে ভালো ব্যবসা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ