মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
কর্পোরেট

এক্সিম ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এক্সিম ব্যাংকের নবনিযুক্ত কর্মকর্তাদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সম্প্রতি ৭৭ জন শিক্ষানবিশ কর্মকর্তার অংশগ্রহণে এক্সিম ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আখতার হোসেন।

এ সময় সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেইনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল কানু লাল কর্মকার।

যেকোনো পেশায় এগিয়ে যাওয়ার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই উল্লেখ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আখতার হোসেন নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকিং জীবনের সকল পর্যায়েই প্রশিক্ষণ বা শেখার সুযোগকে আপনারা যথাযথ এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন বলে আমি বিশ^াস করি।

সর্বশেষ পাওয়া সংবাদ