মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
কর্পোরেট

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় সাভারে এটিএম বুথ উদ্বোধন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। সোমবার (২০ জানুয়ারি) রূপালী ব্যাংক সাভার বাস স্ট্যান্ড শাখার পাশে এই এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।

অনুষ্ঠানে ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া সভাপতিত্ব করেন। ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের ডিজিএম মো. মোক্তার হোসেন, সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কায়কোবাদ মো. শরিফুজ্জামান ও সাভার বাসস্ট্যান্ড শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এটিএম বুথ উদ্বোধন শেষে এক গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ