বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরিকমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৮তম সভা মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। সভায় কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মুুহিবুল্লাহিল বাকী, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ (সিএসএএ), সদস্য মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ (সিএসএএ), ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. মুহাম্মদ ছাইদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিমসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শরিয়াহ সেক্রেটারিয়েটের মুরাকিবগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরিয়াহ প্রতিপালন এবং শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে উঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ