বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি,২০২৫) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত। সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা-নূর মুহাম্মদ হাসিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মিসেস সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ ও ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান হাওলাদারসহ শাখার কর্মকর্তাবৃন্দ। সমাবেশে প্রায় চারশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের শরী’আহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। তিন দশক ধরে এই ব্যাংক গ্রাহকদের চাহিদামাফিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বিগত সরকারের সময় এই ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে দুবৃত্তায়ন হয়েছিল, যার প্রভাব সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছিল। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে; ফলে গ্রাহকদের মাঝে আস্থা পুণরায় ফিরে এসেছে। তিনি গ্রাহকদের এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ