মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ
কর্পোরেট সংবাদ

আইসিএমএবিতে একাউন্টিং এডুকেটর্স কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশে পেশাদার অ্যাকাউন্টিং শিক্ষা ও গবেষণার প্রসারের অব্যাহত উদ্যোগের অংশ হিসেবে আইসিএমএবি শুক্রবার (২০ অক্টোবর) “চেঞ্জিং অ্যাকাউন্টিং ল্যান্ডস্কেপ আ্যন্ড দি অ্যাকাউন্টিং এডুকেশন ইন বাংলাদেশে” থিমের উপর তৃতীয় অ্যাকাউন্টিং এডুকেটরস কনফারেন্সের আয়োজন করে।

জ্ঞান আদান-প্রদানের পাশাপাশি পারস্পরিক বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে শিক্ষাবিদ এবং অ্যাকাউন্টিং পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সম্মেলনটি একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সুলেমান খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। তিনি অ্যাকাউন্টিং শিক্ষাবিদদের সাথে এমন একটি ইভেন্ট আয়োজনের জন্য আইসিএমএবি -এর প্রশংসা করেন।

Imported from WordPress: image-74.png

তিনি অভিমত ব্যক্ত করেন যে, এটি আমাদের ভবিষ্যৎ হিসাবরক্ষকদের মৌলিক বিষয়গুলিতে ভালভাবে পারদর্শী হতে এবং সদা পরিবর্তনশীল অ্যাকাউন্টিং ল্যান্ডস্কেপের সাথে খাপ খাইয়ে নিতে এবং উন্নতি করতে সাহায্য করবে।

আইসিএমএবি-এর সভাপতি মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বলেন যে, আইসিএমএবি সর্বদা শিক্ষাবিদদের পেশাগত উন্নয়ন এবং বৃহত্তর অ্যাকাউন্টিং সম্প্রদায়কে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অ্যাকাউন্টিং শিক্ষাবিদদের অনুরোধ করেন সম্মেলনের টেকনিক্যাল সেশনের বিষয়বস্তু তাদের স্ব স্ব শিক্ষার্থীদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে এ সকল শিক্ষার্থী অ্যাকাউন্টিং শিক্ষার প্রতিনিয়ত পরিবর্তন সমন্ধে অবগত হতে পারে।

কনফারেন্সে তিনটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

প্রথম টেকনিক্যাল সেশনের শিরোনাম ছিল ‘দ্য ফিউচার রিপোর্টিং ফ্রেমওয়ার্ক: সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ যেখানে মোঃ কাউসার আলম এফসিএমএ সেক্রেটারি, আইসিএমএবি এবং গ্রুপ সিএফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড, মুল প্রবন্ধ উপস্থাপনা করেন। মূল বক্তব্য মোঃ তৌহিদুল আলম খান এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি, কমেন্টেটর হিসেবে এবং সেশন চেয়ারম্যান হিসেবে আরিফ খান এফসিএমএ, কাউন্সিল সদস্য, আইসিএমএবি, এবং ভাইস চেয়ারম্যান, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সেশনটিতে উপস্থিত থাকেন।

দ্বিতীয় টেকনিক্যাল সেশনের শিরোনাম ছিল ‘বাংলাদেশে অ্যাকাউন্টিং এডুকেশন: হাউ ফার ইট ফিট টু বিজনেস’। প্রফেসর ডক্টর মাহফুজুল হক, এআইএস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ, কাউন্সিল সদস্য, আইসিএমএবি, এবং গ্রুপ সিইও, বাংলা ট্র্যাক গ্রুপ, সেশনেটি পরিচালনা করেন। মুজাফ্ফর আহমেদ এফসিএমএ, এফসিএস, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এবং রুমি তারেক মওদুদ এসিএমএ (ইউকে), এফসিএমএ, ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ, সেশনে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

Imported from WordPress: image-75.png

দিনের শেষ টেকনিক্যাল সেশনের শিরোনাম ছিল, ‘চেঞ্জিং অ্যাকাউন্টিং ল্যান্ডস্কেপ থ্রু ডিসরাপ্টিভ টেকনোলজিস’।এ সেশনে সভাপতিত্ব করেন মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট, আইসিএমএবি, এবং বিল্ডকন কনসালটেন্সিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, , এবং ট্রান্সফরমেশন ডিরেক্টর, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড । সেশনে ধারাভাষ্যকার হিসেবে অংশগ্রহণ করেন মোঃ মাকসুদুর রহমান এফসিএমএ কাউন্সিল সদস্য, আইসিএমএবি এবং সিইও এডিসন লজিস্টিকস বিজনেস।

সম্মেলনের আহবায়ক আইসিএমএবি এর প্রাক্তন সভাপতি এবং বর্তমান কাউন্সিল সদস্য জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ এবং পরিচালক, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অংশগ্রহণকারীদের মতামত এবং প্রতিক্রিয়া জানার জন্য সমাপনী অধিবেশনটি পরিচালনা করেন। কাউসার আলম এফসিএমএ, সচিব, আইসিএমএবি, ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী সম্মেলনটি সমাপ্ত হয়।

সম্মেলনে বাংলাদেশের ২১টি জেলার ৭০টি বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে একশ’ সাতাশ জন হিসাবরক্ষণ শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। প্রতিটি টেকনিক্যাল সেশনের পর একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাবিদ ও পেশাজীবীদের অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনেটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ