বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর ব্যবসায়িক সম্মেলন-২০২৫ শনিবার (১৮ জানুয়ারী) হোটেল স্কাই সিটি ঢাকায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন সম্মেলনে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার ডিসেম্বর-২০২৪ ভিত্তিক সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাতভিত্তিক (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানী/রপ্তানী, রেমিট্যান্স) অগ্রগতির মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ২০২৫সালের কর্মপরিকল্পনা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের সকল প্রকার সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করারও পরামর্শ প্রদান করেন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া আমানত সংগ্রহের পাশাপাশি নন ফান্ডেড ব্যবসার উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৫ সালের কাঙ্খিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ২০২৫ সালের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানী/রপ্তানী, রেমিট্যান্স) অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ