বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

ইউসিবি ইনভেস্টমেন্ট শাহজালাল ইসলামী ব্যাংকের জন্য ৫০০ কোটি টাকার মূলধন উত্তোলন সম্পন্ন

কর্পোরেট ডেস্ক: ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার ৩য় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড সম্পন্ন করেছে।

এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যাকে বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়, এই বন্ড ইস্যুর একমাত্র প্লেসমেন্ট এজেন্ট হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে। এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন শক্তিশালীকরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে তার ব্যবসা সম্প্রসারণে আরও অগ্রগতি অর্জনে সক্ষম করবে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ইসি চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এসি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এফসিএ, এফসিএস এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ-এর উপস্থিতিতে অনুষ্ঠানটি গৌরবোজ্জ্বল হয়। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা আবদুল আজিজ এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাফর ছাদেক, এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ