বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে কম্বল বিতরণের আয়োজন করা হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোঃ শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ