বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে “ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “প্রজেক্ট অপ্রাইজল, সিলেকশন, মনিটরিং এন্ড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন হতে আগত অত্যন্ত দক্ষ ও বিজ্ঞ কর্মকর্তাগণ সেশন পরিচালনা করেন।

উক্ত কর্মশালায় সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ঋণ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য সকল বিষয়ের প্রতিপালন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রজেক্ট অপ্রাইজল এর ক্ষেত্রে যথাযথ নথি সংগ্রহ, ঋণগ্রহীতা নির্বাচনে সামর্থতা যাচাই এবং ধারাবাহিক পর্যবেক্ষণ দ্বারা ঋণ ঝুঁকি কমিয়ে আনার পরামর্শ প্রদান করেন। উক্ত কর্মশালায় বিভিন্ন শাখা হতে আগত ৪৫ জন ক্রেডিট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ