বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
কর্পোরেট

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

কর্পোরেট ডেস্ক: গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভীত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।

উক্ত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (৭ জানুয়ারী, ২০২৫) ব্যাংকের খেলাপি গ্রাহক রাঙ্কা ডেনিম টেক্সটাইল মিলস লিমিটেড, রাঙ্কা সোয়েল কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড, রুট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং রুট অ্যাপারেলস লিমিটেড (রুট গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেনের নিকট ব্যাংকের বকেয়া পাওনা প্রায় ৭৯৬.৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অফিসের সামনে ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অবস্থান কর্মসূচী পালন করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ