শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
কর্পোরেট

‘টপ টেন রেমিট্যান্স এওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে অগ্রণী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ২০২৪ সালে রেমিট্যান্স আহরণে সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে ‘টপ টেন রেমিট্যান্স এওয়ার্ড ২০২৫’ লাভ করে অগ্রণী ব্যাংক পিএলসি। সেন্টার ফর এনআরবি’র উদ্যেগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই এওয়ার্ড গ্রহণ করেন অগ্রণী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম।

শনিবার (১১ জানুয়ারী, ২০২৫) সকাল ১০টায় এনআরবি আয়োজিত রেমিট্যান্স এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) মান্যবর স্পীকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিষ্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী।

সর্বশেষ পাওয়া সংবাদ