বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
কর্পোরেট

রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহে ১ম স্থান অর্জন করায় সেন্টার ফর এনআরবি প্রদত্ত ‘টপ টেন রেমিট্যান্স গোল্ড অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেছে।

শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট স্পিকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ