বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

পূবালী ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকার বন্ড উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি


কর্পোরেট ডেস্ক:
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড এর অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি, ২০২৫) পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক, এই বন্ড ইস্যুর আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টিয়ার- টু মূলধন চাহিদা পূরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর কাছে সেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ