বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬১তম ইন্টার্নশিপ প্রোগ্রাম মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল কে.এম. মুনিরুল আলম আল-মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি, এন. এস. এম. রেজাউর রহমান, মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার ও মুন্সী রেজাউর রশিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ