বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
কর্পোরেট

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে।

শুক্রবার (৩জানুয়ারি, ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ও আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বাবু এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৫০ হাজার কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল প্রদান ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে কম্বল বিতরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ