মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮
কর্পোরেট সংবাদ

চট্টগ্রাম মোটর ফেস্ট-এ ইয়ামাহা’র দৃষ্টিনন্দন আয়োজন

কর্পোরেট ডেস্ক : এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি থ্রিএস (সেলস্, সার্ভিস ও স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

১৯ থেকে ২১ অক্টোবর চট্টগ্রামের জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে “৬ষ্ঠ চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৩”, যেখানে চোখ ধাঁধানো সব আয়োজন নিয়ে হাজির হয়েছে এসিআই মটরস্- ইয়ামাহা। বাইক ডিসপ্লে এবং টাচ্ এন্ড ফিল্ এক্সপেরিয়েন্স অ্যাক্টিভিটি এই দুইভাগে স্াঁজানো হয়েছে ইয়ামাহার আয়োজন।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক আরওয়ানএম। ১০০০ সিসি’র এই বাইকটি ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক, যা বাইক রেসের বিখ্যাত আসর মটোজিপি রেসিং ট্র্যাকে দাঁপিয়ে বেড়ায়। যেটি একবার দেখার জন্য বাইকপ্রেমীদের মাঝে ছিল আলাদা উত্তেজনা।

এছাড়াও বাংলাদেশে ইয়ামাহা’র এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক মডেল ইয়ামাহা আর১৫ সিরিজের সদ্য বাজারে আসা ১৫৫সিসির আর১৫এম ও আর১৫ ভার্সন ৪.০ এর দুটি নতুন বাইকের প্রতি দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। ফেস্টে আরও আছে এফজেড-এস, এমটি১৫ ভার্সন ২.০, এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স ও স্যালুটোর মতো জনপ্রিয় বাইকগুলি। এছাড়া বাইকের টাচ্ এন্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে ইয়ামাহার আয়োজনে ছিল টেস্ট রাইড ও স্ট্যান্ট শো-এর মতো আকর্ষণীয় অ্যাক্টিভিটি, যা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।

উক্ত মোটর ফেস্টে এসিআই মটরস্ ও ইয়ামাহা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮