মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকের নতুন তিন স্বতন্ত্র পরিচালক

কর্পোরেট ডেস্ক : এনআরবিসি ব্যাংক পিএলসি’তে স্বতন্ত্র পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য পুননিযুক্ত হলেন এয়ার চিফ মার্শাল (অব:) আবু এসরার, বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ও ড. রাদ মজিব লালন।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমদোন সাপেক্ষে তাঁরা পুননিযুক্ত হলেন।

এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারগণ তাদেরকে স্বতন্ত্র পরিচালক নির্বাচিত করেন।

আবু এসরার বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ৪০ বছর কর্মরত ছিলেন এবং দেশের ১৪তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি জেলা ও সেশন জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. রাদ মজিব লালন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মাল্টি ন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে পারদর্শী।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি