বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি

কর্পোরেট ডেস্ক : রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৭৪) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

২০২৩-২০২৫ সালের জন্য সম্প্রতি গঠিত এ কমিটিতে মো. রিপন মৃধাকে সভাপতি এবং মো. গোলাম নবীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ, উর্ধতন সহ সভাপতি মো. মফিজুর রহমান, সহ সভাপতি মো. বিল্লাল হোসেন, মো. গোলাম সারোয়ার, মো. মোতাহার হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মোস্তফা কামাল, মো. হারুন-অর-রশিদ ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, অর্থ সম্পাদক মো. ইসাহাক আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমেদ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল কামাল, অভ্যর্থনা সম্পাদক মো. আহসান হাবিব, সমাজ কল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য মো. নবী হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, নুরে আলম, শেখ আনোয়ার রহমান ও মো. রুবেল সেক।

ইতোপূর্বে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ইউনিয়নের দুই-তৃতীয়াংশ সদস্য গত ২৮ আগস্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনসহ কতিপয় বিষয় উল্লেখ করে তলবী সভা আহবানের জন্য ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদককে অনুরোধ করেন। কিন্তু ইউনিয়নের পক্ষ হতে তলবী সভা আহবান না করায় তলবী সভা আহবানকারীদের পক্ষে মো. হাফিজুর রহমান আহবায়ক হয়ে গত ১৬ সেপ্টেম্বর তলবী সভা আহবান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সফিউদ্দিন ভূইয়া, প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু এবং শ্রম অধিদপ্তরের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাসুদা সুলতানা ও প্রশাসনিক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।

তলবী সভায় মো. আহসান উল্লাহকে চেয়ারম্যান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন সাব কমিটি গঠন করা হয়। এই সাব কমিটি সকল আনুষ্ঠানিকতা শেষে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদকে পরবর্তী ২ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী

জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি

আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ