মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

রাজবাড়ী-ফরিদপুরে এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ”

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজবাড়ী এবং ফরিদপুর সদরে ১৪৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে শনিবার (১৪ অক্টোবর) বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

এসময় বালিয়াকান্দির উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম এ হান্নান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী এবং রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, ফরিদপুর সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ প্রধান অতিথি হিসেবে এবং ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি, ফরিদপুর এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। এসময়, অন্যানের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মোঃ মনিরুল আলম, সিআরএম ডিভিশন এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম এবং ফরিদপুর শাখার ব্যবস্থাপক প্রবীর কুমার শাহাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Imported from WordPress: image-44.png

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এবং রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং অত্র এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই কার্যক্রম সহায়ক হবে বলে তাঁরা আশাপ্রকাশ করেন।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং কৃষি গবেষণা কাজে ও উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে এনসিসি ব্যাংক বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি