বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০২৩

কর্পোরেট ডেস্ক : মেরিটাইম এবং রিভারাইন সলিউশন প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড দীর্ঘ প্রতিক্ষিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২৩ (বিমক্স ২০২৩) এর ৫ম সংস্করণের প্রধান স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে।

১২ থেকে ১৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এই ইভেন্টটি বাংলাদেশের প্রিমিয়ার মেরিটাইম এবং অফশোর প্রদর্শনী হিসেবে এর মর্যাদাকে আরও শক্তিশালী করে। এই এক্সপো বিশ্বজুড়ে এই শিল্পের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্ভাবক এবং উৎসাহীদের একত্রিত করে।

এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড এই প্রদর্শনীতে সামুদ্রিক প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করে। তাদের উপস্থাপনায় মিৎসুবিশি মেরিন ইঞ্জিনস, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এর একটি বিভাগ যারা শক্তিশালী ইঞ্জিন সরবরাহ, অবকাঠামো, শিল্প যন্ত্রপাতি, সামুদ্রিক যন্ত্রপাতি, মহাকাশ এবং প্রতিরক্ষা সম্পর্কিত যান্ত্রিক শিল্পের পাওয়ার হাইজ হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত।

এসিআই মেরনি এবং রিভারাইন টেকনোলজিস লিমিটেডের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য হাইলাইট ছিল ২৭৮ থেকে ২০০০ কিলোওয়াট পর্যন্ত মেরিন ইঞ্জিনের প্রদর্শন। এই ইঞ্জিনগুলি অভ্যন্তরীণ এবং সমুদ্রগামী জাহাজ, ড্রেজার, গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ এবং আরও অনেক কিছুতে মহুমূখী অ্যাপ্লিকেশন অফার করে, যা শিল্পের চাহিদা মেটাতে কোম্পানির সক্ষমতা প্রদর্শন করে।

বিমক্স ২০২৩ প্রদর্শনে ্এসিআই মেরিন এবং বিভারাইন টেকনোলজি লিমিটেডকে শিল্প সমকক্ষ, স্টেকহোল্ডার, এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে অংশগ্রহণের জন্য একটি প্রত্যাশিত প্লাটফর্ম প্রদান করেছে। বাংলাদেশের মেরিটাইম ও অফশোর সেক্টরের ক্রমাগত প্রবৃদ্ধি ও উন্নয়ণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা বৃদ্ধিতে এই উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব খাালদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস এর সম্মানিত রাষ্ট্রদূত জনাব ইরমা ভ্যান ডুরেন এর উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও সাফল্যমন্ডিত করে।

মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিণ অ্যান্ড টার্বোচার্জ লিমিটেড, জাপানের মি: তাকাহিরো উমেমুরা এবং মিৎসুবিশি হেভি ইঞ্জিণ সিস্টেম, এশিয়ার মি: হুংওয়াই লী এর উপস্থিতি আন্তর্জাতিক স্তরে এই ইভেন্টের তাৎপর্য বৃদ্ধি করবে।

এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড এ বিমক্স ২০২৩ এ অংশগ্রণ তাদের সামুদ্রিক ও নদীপ্রযুক্তির অগ্রগতির প্রতি আগ্রহের প্রমাণ। মিৎসুবিশ মেরিন ইঞ্জিণের সাথে তাদের অংশীদারিত্ব এই শিল্পে অগ্রগামী হিসেবে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে যা বাংলাদেশের সমুদ্র এবং অফশোর সেক্টরে অগ্রগতি এবং উদ্ভাবনের জন্য আশাব্যঞ্জক।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি