বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

ওয়ালটনের শীর্ষ পদে রদবদল

কর্পোরেট ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান পদে এস এম শামসুল আলম, ভাইস-চেয়ারম্যান পদে এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে নিয়োগ পেয়েছেন এস এম মাহবুবুল আলম। তাঁরা প্রত্যেকেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক।

শনিবার (১৪ অক্টোবর) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৩৫তম পরিচালনা পর্ষদ সভায় তাঁদেরকে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ ১৪ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে।

ওয়ালটন হাই-টেকের নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সফল উদ্যোক্তা। তারা সিনিয়র ডিরেক্টর হিসেবে ওয়ালটনের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শিল্পে তাঁদের সৃজনশীল ও উদ্ভাবনী নেতৃত্ব বিশ্বের ৪০টিরও বেশি দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁদের তত্ত্বাবধানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. ১৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে।

তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওয়ালটন দেশে ও আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব নেওয়ায় ওয়ালটনের উন্নয়নের অগ্রগতি আরো গতিশীল হবে। তারা ওয়ালটনকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা পাঁচটি গ্লোবাল ব্র্যান্ডের একটিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করবেন। তাদের দূরদর্শী নেতৃত্ব ওয়ালটনের উন্নয়নের অগ্রযাত্রায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে সকলেই দৃঢ় আশাবাদী।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি