বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

কৌটালীপাড়ায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার, ১১ অক্টোবর ২০২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আহম্মদ হোসেন চৌধুরী। পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৌটালী পাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আলম পান্না এবং  ঘাঘর বাজার বণিক সিমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া।

সভাপতির বক্তব্যে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ব্যাংকিং সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াটাই আমাদের লক্ষ্য। এই শাখা থেকে গ্রাহকরা সকল আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৌটালীপাড়ার ঘাঘরবাজার উপ-শাখায় সব ধরণের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমা, এ-চালানের মাধ্যমে সরকারী বিভিন্ন সেবার ফি আদান-প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি