বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: আমানত বৃদ্ধিসহ ব্যবসায় বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড।

বুধবার (১১ অক্টোবর) ব্যাংকটির মতিঝিলস্থ রূপালী সদন কর্পোরেট শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ।

শুরুতে রূপালী সদন কর্পোরেট ও পুরাণা পল্টন কর্পোরেট শাখাসহ মোট ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে রূপালী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ইসলামী শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা শরীফ মো. আবু হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর। অন্যান্য’র মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, শিকদার ফারুক-ই-আযম, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা ও তানভীর হাছনাইন মইনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং এর উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহীবৃন্দ।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি