বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

প্যারাসুট অ্যাডভান্সড ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইনে জিতুন মালদ্বীপ ভ্রমণের সুযোগ

তিন জন ভাগ্যবান বিজয়ী তাদের বেস্টফ্রেন্ডের সাথে মালদ্বীপ যাওয়ার সুবর্ণ সুযোগ

কর্পোরেট ডেস্ক : ফ্রেন্ডশিপ ডে ২০২৩ উপলক্ষ্যে প্যারাসুট অ্যাডভান্সড একটি ভিন্নধর্মী ক্যাম্পেইন শুরু করেছে। আমাদের জীবনের প্রথম বেস্টফ্রেন্ডটি আমাদের পরিবার থেকেই হয়, আর ক্যাম্পেইনে এই ভিন্নধর্মী ধারণাটি তুলে ধরা হচ্ছে।

প্রতিযোগীদের মধ্য থেকে তিন জন ভাগ্যবান বিজয়ী প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে পাবেন তাদের সেই বেস্টফ্রেন্ডের সাথে মালদ্বীপ ভ্রমণের সুবর্ণ সুযোগ। আগামী ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত প্যারাসুট অ্যাডভান্সডের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রতিযোগীরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

প্যারাসুট অ্যাডভান্সডের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রথমবারের মতো একটি বিশেষ ফ্রেন্ডশিপ ডে ডিজিটাল ফিল্ম প্রকাশ করা হয়েছে, যেখানে বাস্তব চরিত্রের পরিবর্তে প্যারাসুট অ্যাডভান্সডের বিভিন্ন পণ্যকে চরিত্রের আকারে তুলে ধরা হয়েছে। ফিল্মে দেখা যায় প্যারাসুট অ্যাডভান্সড, প্যারাসুট অ্যাডভান্সড বেলিফুল, প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার, প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা এবং প্যারাসুট অ্যাডভান্সড অনিয়ন এনরিচড কোকোনাট হেয়ার অয়েল-এর প্যাকগুলো মানুষের মতো পরস্পরের সাথে কথা বলে এবং মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছে৷ তাদের পারস্পরিক বন্ধন এবং মালদ্বীপ ভ্রমণের উচ্ছ্বাস ফিল্মে প্রকাশ পায়। বেস্টফ্রেন্ডরা কোন ভ্রমণে যাওয়ার আগে যেভাবে আনন্দ করে ফ্রেন্ডশিপ ডে ডিজিটাল ফিল্মে সেই বিষয়টিই অনন্যভাবে তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে প্যারাসুট অ্যাডভান্সড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, “বাস্তব চরিত্রের পরিবর্তে এই পণ্যগুলো যেভাবে জীবন্ত হয়ে উঠেছে তা দেখে আমি ভীষণ আনন্দিত। আমাদের জীবনের প্রথম ও সেরা বন্ধুটি পরিবার থেকেই আসে। এই ধারণার প্রতিফলনস্বরূপ, এই বছরের ফ্রেন্ডশীপ ডে-তে আমরা বন্ধুত্বকে নতুন আঙ্গিকে উদযাপন করছি, যা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে অর্থাৎ, আমাদের পরিবারের মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধন।”

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি