বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা (বিবি-এলটিএফএফ) কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই কর্মসূচির আওতায়, ইউসিবি একটি অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে রপ্তানিমুখী শিল্পগুলিতে দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা অর্থায়ন (মার্কিন ডলার) করবে।

প্রতিষ্ঠানগুলো মূলধনী যন্ত্রপাতি, সরঞ্জাম ক্রয়, নির্মাণ, সংস্কার, এবং ইপিজেড, ইজেডগুলিতে শিল্প স্থাপন এবং সমুদ্রগামী জাহাজ কেনার জন্য ব্যাংকের মাধ্যমে এই অর্থায়ন সুবিধা পেতে পারে।

উল্লেখ্য, বিবি-এলটিএফএফ হলো মার্কিন ডলারে একটি পুনঃঅর্থায়ন স্কিম, যেখানে চূড়ান্ত ঋণগ্রহীতার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক কম সুদে ব্যাংককে সুবিধা প্রদান করে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফএসএসএসপিডি) মিজ লিজা ফাহমিদা এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিসেস নুরুন নাহার এই অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, ইউসিবির আরএমজি বিজনেস ডিভিশনের প্রধান সাইফুল এ. চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ছাড়াও বাংলাদেশে ব্যাংকের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করেছে ১৭টি ব্যাংক।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি