বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু 3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd. জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি
কর্পোরেট সংবাদ

ফিলিস্তিনের সমর্থনে ও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা মহাঃ দক্ষিণ জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মৌচাক ও মালিবাগে বারবার পুলিশী বাঁধার মুখে পড়েও ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ কাঁচা-বাজার থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, বিগত ৭৫ বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ১৯৪৮ সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের আবাস ভূমি জবর দখল করে তাদের বাস্তুচ্যুত এবং তাদের উপর বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। মুক্তিকামী সাধারণ ফিলিস্তিনীদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে। স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে দখলদার ইসরায়েলী বাহিনী গাজা ভূখন্ডের বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেয়। এরফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। অব্যাহত বিমান হামলা চালিয়ে তারা গাজাকে ধ্বংসস্তুপে পরিনত করে এবং শত শত নিরীহ সাধারণ মানুষকে শহীদ করে। আমরা বাংলাদেশের শান্তিকামী মুসলিম জনতার পক্ষ থেকে দখলদার ইসরাইলি বাহিনীর এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই নির্মম আগ্রাসনের জোরালো প্রতিবাদ জানানো এবং নিপিড়ীত ফিলিস্তিনের মানুষের পাশে প্রয়োজনীয় সহযোগিতার হাতকে সম্প্রসারিত করার আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্ব মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছে। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরাইলিরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন-কানুন ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ এবং জাতিসংঘ দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসন থামাতে বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্ববাসীর কাছে এ কথা দিবালোকের মত স্পষ্ট হয়ে গিয়েছে যে, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য তিনি ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম দেশগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3rd Quarter Un-Audited Financial Statements of Anwar Galvanizing Ltd.

জাপানের ১৬ খাতে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি