রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস নতুন ২টি প্রোডাক্ট উদ্বোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাউথইস্ট ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস “এস্টিম” তার প্রায়োরিটি গ্রাহকদের জন্য “এস্টিম মান্থলি ডিপোজিট প্রিমিয়াম স্কিম” এবং “এস্টিম মুদারাবা মান্থলি ডিপোজিট প্রিমিয়াম স্কিম” নামে নতুন দুইটি সঞ্চয়ী প্রোডাক্ট উদ্বোধন করেছে।

ব্যাংকের প্রায়োরিটি গ্রাহক মোঃ শহিদুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নারায়ণ চন্দ্র রুদ্র এবং ব্যাংকের বিভাগীয় প্রধানগণের উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন প্রায়োরিটি গ্রাহকদের জন্য নতুন ২টি সঞ্চয়ী প্রোডাক্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, ব্যাংকের সকল শাখা ও উপশাখা প্রধানবৃন্দ, আঞ্চলিক অফিসের ইনচার্জগণ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ