রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন মাঠপর্যায়ের কর্মকর্তারাও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএসবির প্রতিনিধি দলের সাক্ষাৎ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
advertisement
কর্পোরেট

টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট

ইউরোমানিঅ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬-এ ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এবং ‘ফাইন্যান্সিং সলিউশনস এর জন্য বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালে দেশের সেরা বিনিয়োগ ব্যাংক হিসেবে এই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি টানা চতুর্থবারের মতো আন্তর্জাতিক এই সম্মান অর্জন করল।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকদের জন্য ‘ওয়ান-স্টপ’ আর্থিক পরামর্শমূলক সেবা প্রদান করে থাকে; অর্থাৎ, ইউসিবিআইএল হলো বাংলাদেশের একমাত্র ‘৩৬০-ডিগ্রি’ বা পূর্ণাঙ্গ বিনিয়োগ ব্যাংক।

২০২০ সালের শেষ প্রান্তিকে কার্যক্রম শুরু করার পর থেকে বিগত ৫ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট ইকুইটি, ডেট্, সিন্ডিকেটেড লোন, আইপিও, আরআইও, রাইটস ইস্যু, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, কোম্পানি ভ্যালুয়েশন, করপোরেট পরামর্শ এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতে সফলভাবে ৫৯টি ডিল সম্পন্ন করেছে। এসব চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য প্রায় ১৭,০০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বন্ডগুলোর ৫০ শতাংশের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট।

নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমের বাইরেও ইউসিবিআইএল সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি শিশুদের শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং প্রবীণদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সমজাতীয় প্রতিষ্ঠান, অংশীজন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের আর্থিক খাতের উন্নয়নেও সক্রিয়ভাবে অবদান রাখছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক অংশীদার এবং সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাদের অব্যাহত আস্থা ও সহযোগিতা প্রতিষ্ঠানের এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইউসিবিআইএল এর অন্যতম উল্লেখযোগ্য শক্তি হলো ইউসিবি গ্রুপের অভ্যন্তরীণ সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা ও যৌথ কার্যক্রম, যা কোম্পানিটিকে নিরবচ্ছিন্ন '৩৬০-ডিগ্রি' (সর্বাঙ্গীন) আর্থিক সেবা প্রদানে সক্ষম করে তোলে।

এই গৌরবময় অর্জন উদযাপনে ইউসিবি গ্রুপ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব শরীফ জহীর উপস্থিত থেকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে ইউসিবি ইনভেস্টমেন্টকে উৎসাহিত করেন। এ সময় ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ও ইউসিবি স্টক ব্রোকারেজের পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ