বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
advertisement
কর্পোরেট

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং

পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই পাবজি মোবাইল গেম প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দলটি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাবজি দলের এই প্রতিনিধিত্বকে সামনে রেখে বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা ‘থিম সং’ প্রকাশ করেছে দলটির ব্র্যান্ড পার্টনার রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। এটি দেশের ইস্পোর্টস অঙ্গনে কোনো ব্র্যান্ডের উদ্যোগে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ থিম সং।

বিশেষভাবে ˆতরি এই গানটি পিএমজিও সাউথ এশিয়া ফাইনালস পর্যন্ত দলের যাত্রা এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প তুলে ধরবে।

রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ-ওয়ান ইস্পোর্টসের প্রধান ব্র্যান্ড পার্টনার। এ-ওয়ান ইস্পোর্টস এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে।

পাবজি মোবাইল গ্লোবাল ওপেন সাউথ এশিয়া ফাইনালসে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে এ-ওয়ান ইস্পোর্টস| এই টর্নামেন্টে সফল দল অংশ নেবে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) প্রতিযোগিতায়।

এ-ওয়ান ইস্পোর্টস ও এয়ারটেলের এই অংশীদারত্বকে দেশের গেমিং ও ক্রীড়া জগতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে|  আন্তর্জাতিক ইস্পোর্টস প্রতিযোগিতায় বাংলাদেশের এই অংশগ্রহণ স্থানীয় তরুণ গেমারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

ইস্পোর্টস অ্যান্থেম বা থিম সংটির ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=DJoRR-AUIgE

সর্বশেষ পাওয়া সংবাদ