রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
advertisement
অর্থ-বাণিজ্য

ডিম আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি ডিম আমদানির অনুমতি চায় সেক্ষেত্রে আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এখনো ডিম আমদানির অনুমতি চায়নি। আমদানির অনুমতি চাইলে তা দেওয়া হবে।’

ডজনপ্রতি ১৭৫ টাকায় রেকর্ড দামে ডিম বিক্রি হচ্ছে, এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে কি- না জানতে চাইলে মন্ত্রী বলেন, ডিমের কত উৎপাদন হচ্ছে বাজারে কত চাহিদা আছে, ঘাটতি কত এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদেরকে কিছুই জানায়নি। এমনকি ডিমের উৎপাদন খরচ কত এবং বাজারের কত টাকা দাম নির্ধারণ করা উচিত সেটাও তারা বলেনি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি এসব তথ্য আমাদের দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে।

টিসিবি’র এবারের পণ্যে চাল-ডালের সঙ্গে চিনি না থাকার বিষয়টি জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি এবং না পাওয়ার কারণে কিছু দিন চিনি দেওয়া হচ্ছেনা। বিকল্প বাজার থেকে চিনি কেনা হয়েছে, আশা করি দ্রুত চিনি দেওয়া সম্ভব হবে।

ভারত থেকে ছয় পণ্যের কোটা সুবিধা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, শীঘ্রই আমি ভারতে যাচ্ছি। ভারত থেকে ছয়টি পণ্যের কোটামুক্ত আমদানির ক্ষেত্রে আলোচনা বেশ অগ্রসর হয়েছে। আশা করি সুখবর পাব।

‘সরকার চাইলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব’,মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের এমন মতামত সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কথা বলা‌ উচিত নয়।

‘এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগস্ট মাসের চালসহ টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয়’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজ থেকে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল, ৩০ টাকায় প্র‌তি‌কে‌জি চাল ও ৬০ টাকায় মসুর ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ