রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
কর্পোরেট

‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেবে। একটি পাস কিনলেই পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবল ভক্তরা। এ পাসের দাম ১২৯ টাকা।

তবে ‘আর্লি-বার্ড’ অফারে একই পাস পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত আর্লি-বার্ড অফার নিতে পারবেন দর্শকেরা।

একটি পাস দিয়েই পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেখতে পারবেন দর্শকেরা। এ পাস ব্যবহার করে যেকোনো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে সর্বোচ্চ তিনটি ডিভাইসে খেলা দেখা যাবে। ‘টেলকো-অ্যাগনস্টিক’ প্ল্যাটফর্ম হওয়ায় যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরা টফি ব্যবহার করতে পারবেন।

এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন, “আমাদের চাওয়া, দর্শকেরা যেন নিজেদের সুবিধা অনুযায়ী পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারেন। তাঁরা বাসায় থাকুন বা বাইরে, যেকোনো অবস্থায় যেন কোনো ম্যাচ মিস না করেন। একটি পাস দিয়ে তিনটি ডিভাইসে এবং বিভিন্ন নেটওয়ার্ক ও সংযোগের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকেরা স্বাচ্ছন্দ্যে পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।”

সর্বশেষ পাওয়া সংবাদ