December 12, 2025 - 12:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

spot_img

পুঁজিবাজারে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৩ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোঃ বদরুল আমিন।

সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোঃ বদরুল আমিন।

উল্লেখ্য, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২০২৩ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম ১ কোটি ৫৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে সর্বমোট ৫৫ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে, যা ২০২২ সালে ছিল ৫০ কোটি ৩১ লাখ টাকা। নিট প্রিমিয়াম ২ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে, যা ২০২২ সালে ছিল ৩৫ কোটি ৮৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৩ সালে আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ১০ কোটি ১৭ লাখ টাকা, কর পরবর্তী মোট মুনাফা ১০ কোটি ৫০ লাখ টাকা হয়েছে। মোট সম্পদ ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭৮ কোটি ৫০ লাখ টাকা। তাছাড়া কোম্পানীর অন্যান্য সম্পদ, বিনিয়োগ, শেয়ার হোল্ডার ইকুইটি, পরিশোধিত মুলধন, এফডিআর বৃদ্ধি পেয়েছে।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ নুর-উল- আলম এফসিএস, এলএল.বি ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...