বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

বিনিয়োগের আগে জেনে নিন স্কয়ার টেক্সটাইল সম্পর্কে

জাহাঙ্গীর কবীর: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায় , ২০২৩ এর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮১ টাকা , ২০২২ সালে ছিল ৯.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ৩.৪১ টাকা, ২০২০ সালে ছিল ০.২৭ টাকা, ২০১৯ সালে ছিল ২.১৮ টাকা ।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৪৮ টাকা ৯৩ পয়সা, ২০২২ সালে ৪৬ টাকা ৬২ পয়সা, ২০২১ সালে ৩৮টাকা ৬৯ পয়সা, ২০২০ সালে ৩৬ টাকা ২৯ পয়সা, ২০১৯ সালে ৩৮ টাকা ০২ পয়সা ।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৩০ শতাংশ নগদ ,২০২২ সালে ৩৫ শতাংশ নগদ , ২০২১ সালে ২০ শতাংশ নগদ , ২০২০ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০২ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯৭ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১৯ কোটি ৭২ লাখ ৫২হাজার টি।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৬১.৮৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২.৩৬ শতাংশ শেয়ার, বিদেশীদের হাতে রয়েছে ২.৭৫ শতাংশ শেয়ার এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে আছে ১৩.০৬ শতাংশ।

৩০ জুন ,২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শট টার্ম লোন ৮৬৮ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকা, লং টার্ম লোন রয়েছে ৪ কোটি টাকা। একই সময়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৭৬৭ কোটি ৮৬ লাখ টাকা ।

গত বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪১.৮০ টাকা থেকে ৬৭.৫০ টাকার মধ্যে । গতকাল সমাপনী দর ছিল ৪২.৬০ টাকা । আজকের ওপেনিং ছিল ৪২.৬০ টাকা এবং সর্বশেষ কোম্পানিটির সমাপনী দর ছিল ৪২.৩০ টাকা । ২০০২সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ