বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

শিগগিরই পাবলিক ইস্যু রুলস সংশোধনী চূড়ান্ত করবে বিএসইসি

পুঁজিবাজার ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ শিগগিরই সংশোধনী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিএসইসি। এ বিষয়ে গত বৃহস্পতিবার (৩০ মে) সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের নিয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ এর সংশোধন বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

বিএসইসির পক্ষ হতে জানানো হয়, স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্টদের মতামতের প্রেক্ষিতে শিগগিরই ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ এর সংশোধন চূড়ান্ত করা হবে।

আলোচনা সভার শুরুতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ এর সংশোধন প্রস্তাব তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর সংশোধন প্রস্তাবের ওপর মতামত বিনিময়ের জন্য স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিবৃন্দদের আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় পুঁজিবাজারে কীভাবে আরো বেশি ভালো ও নতুন কোম্পানিকে নিয়ে আসা যায়, সে বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিবৃন্দের মতামত নেয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‌যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে তালিকাভুক্ত লাখ লাখ কোম্পানি রয়েছে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব কম। আমরা কীভাবে দেশের ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে পারি তা নিয়ে কাজ করছি। আগামীতেও করব।

সভায় বিএসইসির নির্বাহী পরিচালকরা এবং সিএমআরআসি ও ক্যাপিটাল ইস্যু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক, বিএমবিএ প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল ও ভাইস প্রেসিডেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিইএবি) সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি সেক্রেটারি জেনারেল, বেসিসের ভাইস প্রেসিডেন্টসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ