বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
কর্পোরেট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব কম: বিএসইসি কমিশনার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে তালিকাভুক্ত লক্ষ লক্ষ কোম্পানি থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব কম।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ এর সংশোধন বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ আরো বলেন, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে তালিকাভুক্ত লক্ষ লক্ষ কোম্পানি রয়েছে, কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব কম। আমরা কীভাবে দেশের ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে পারি, তা নিয়ে কাজ করছি। আগামীতেও করবো।

এ সময় তিনি দেশের ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তকরণের ক্ষেত্র ও প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও কথা বলেন।

অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দসহ সিএমআরআসি ও ক্যাপিটাল ইস্যু বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক; বিএমবিএ প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল ও ভাইস প্রেসিডেন্ট; ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিইএবি) সভাপতি; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি সেক্রেটারি জেনারেল; বেসিসের ভাইস প্রেসিডেন্টসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

image-60

আলোচনা সভার শুরুতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ এর সংশোধন প্রস্তাব তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর সংশোধন প্রস্তাবের ওপর মতামত বিনিময়ের জন্য স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিবৃন্দদের আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় পুঁজিবাজারে কীভাবে আরো বেশি ভালো ও নতুন কোম্পানিকে নিয়ে আসা যায়, সে বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিবৃন্দের মতামত নেয়া হয়।

বিএসইসির পক্ষ হতে জানানো হয়, স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্টদের মতামতের প্রেক্ষিতে শিগগিরই ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ এর সংশোধন চূড়ান্ত করা হবে।

image-61

সর্বশেষ পাওয়া সংবাদ