মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
খেলাধূলা

ম্যাচ জিতেও সেমিতে উঠতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতেও প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ। রান রেটের মারপ্যাচে পড়ে সুপার সিক্স থেকে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

বুধবার (২৫ জানুয়ারি) সুপার সিক্সে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট বাংলাদেশের। ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টও বাংলাদেশের সমান ৬।

তবে এই চার দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০, বাংলাদেশের ১.২২৬ ও দক্ষিণ আফ্রিকার ০.৩৭৪।

সেমিফাইনালে খেলতে হলে আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের সমীকরন ছিলো বাংলাদেশের সামনে। আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরু থেকেই আরব আমিরাতকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। সেই চাপ সামলে উঠতে না পারায় বড় সংগ্রহ পায়নি আরব আমিরাত। ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রান করে তারা। দলের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের রাবেয়া খান ১৪ রানে ৩ উইকেট নেন। মারুফা আকতার ১৬ রানে নেন ২ উইকেট।

জবাবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে জয়ের কাছে গিয়ে আরও ২ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত দশম ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে স্বর্ণা আকতার ১৯ বলে ৩৮, আফিয়া প্রত্যাশা ১৫ ও রাবেয়া খান ১৪ রান করেন।

এবারের আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জিতেছিলো বাংলাাদেশ। এরপর সুপার সিক্সে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারে তারা।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে