শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

বিপিএল-২০২৩ এর সেরা পাঁচ সম্ভাবনাময় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : এগিয়ে আসছে ফাইনাল, তুঙ্গে উঠছে বিপিএল ২০২৩-এর আমেজ! বাংলাদেশ প্রিমিয়ার লীগের এই নবম আসরটি একদিকে যেমন অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য নিজেদের দক্ষতাকে আরো শান দেয়ার সুযোগ হিসেবে এসেছে, অন্যদিকে সময়ের তরুণ তুর্কীদের জন্যও অভাবনীয় ইনিংস আর মারদাঙ্গা স্পেলের চমক দেখিয়ে ভবিষ্যতের স্পটলাইট অর্জন করে নেওয়ার সুযোগও করে দিয়েছে বিপিএল।

চলুন এক নজরে দেখে নেয়া যাক বিপিএলের এই মৌসুমের সেরা পাঁচজন সম্ভাবনাময় খেলোয়াড়ের তালিকা, সামনের আরো বড় টুর্নামেন্টগুলোর কঠিনতর চ্যালেঞ্জে যাদের ওপর থাকবে বিশ্বের হাজারো ক্রিকেটপ্রেমীর চোখ!

১। তৌহিদ হৃদয়ঃ বগুড়ার সন্তান তৌহিদ হৃদয়ের কথা এখন রীতিমতো ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। তামিম-সৌম্যদের পর বাংলাদেশ জাতীয় দল তার টপ-অর্ডারের পরবর্তী ভরসার দেখা পেয়েই গেল কি না–এই নিয়ে যখন চায়ের কাপে কাপে তর্ক চলছে, তৌহিদ হৃদয় তখন তার সাবলীল ব্যাটিংয়ে এমনভাবে দর্শকদের মাতিয়ে রাখছেন, যেন প্রত্যাশার চাপ তাকে মোটেই স্পর্শ করছে না! ১৬৬+ স্ট্রাইক রেট নিয়ে ২২ বছর বয়সী এই সিলেট স্ট্রাইকার সদস্য এখন আছেন বিপিএল ২০২৩-এর ব্যাটসম্যানদের তালিকার একদম ওপর দিকে। তবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই স্থান ধরে রাখতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে!

২। আজম খানঃ সাবেক পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান খুলনা টাইগার্সের হয়ে মাত্র তিন ইনিংস খেলেই গড়েছেন ৮০+ গড়ের দূর্দান্ত রেকর্ড! চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৭টি বাউন্ডারি-সহ ৫৮ বলে ১০৯ রানের অবিশ্বাস্য ইনিংসটি সমালোচকদের নজর কাড়ার জন্য যথেষ্টই ছিল। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান তাই ক্রিজে নামলে আপাতত সমীহ করা ছাড়া তেমন উপায় দেখছেন না বোলাররা!

৩। রবিউল হকঃ টাইগারদের জন্য আরও একটি সম্ভাবনার নাম হয়ে এসেছেন ২৩ বছর বয়সী পেসার রবিউল হক। রংপুর রাইডার্সের হয়ে দূর্দান্ত কিছু স্পেল উপহার দিয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা উইকেট- টেকার মাশরাফি মর্তুজার নীচের স্থানটি অর্জন করেছেন এই তরুণ ক্রিকেট-যোদ্ধা। নিজের সেরা দিনে মাত্র ২২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করা এই ডান-হাতি মিডিয়াম পেসারের হাতেই কি তবে সামনে বাংলাদেশ দল তুলে দেবে গতি আর কৌশলের বলে প্রতিপক্ষকে কাবু করার গুরুভার?

৪। তানভির ইসলামঃ বিপিএল ২০২৩ সত্যিই যেন টাইগারদের জন্য অনন্য সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। তালিকার তৃতীয় বাংলাদেশি খেলোয়াড়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর ইসলাম তার তুখোড় স্পিনের জন্য এর মধ্যেই বেশ পরিচিত। ২৬ বছর বয়সী এই স্পিনার বিপিএল ২০২৩-এ নিজের ৩ ম্যাচে উইকেট শিকার করেছেন ৭টি। সাকিব আল হাসান কিংবা মেহেদি মিরাজদের গড়ে তোলা দারুণ সব উদাহরণের সামনে সম্ভাবনা আর প্রত্যাশার পারদকে টিকিয়ে রাখতে অনেকটাই প্রস্তুত মনে হচ্ছে তানভির ইসলামকে, যার প্রমাণ বিপিএলে তার ৪/৩৩ এর সেরা স্পেল!

৫। ইব্রাহিম জাদরানঃ নিজের টেস্ট ডেব্যুতে হাফ-সেঞ্চুরি হাঁকানো এই আফগান খেলোয়াড়ের দিকে সবার চোখ ছিল টুর্নামেন্টের শুরু থেকেই। সে হিসেবে ৪০+ গড় রান নিয়ে ২১ বছর বয়সী জাদরান নিজের দল ফরচুন বরিশালকে হতাশ করেন নি একদমই। মাত্র ৩ ইনিংস খেলেই ১৩৫+ স্ট্রাইক রেট এবং সেরা ৫২ রান করে এই ওপেনার যে ফরচুন বরিশালের সব প্রতিপক্ষের ব্ল্যাকলিস্টে ঢুকে পড়েছেন – তা বলাই বাহুল্য!

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস