বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: - ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সূচকের  উত্থানে লেনদেন শেষ ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: - ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১
খেলাধূলা

মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে বিরাট কোহলির কাছে জার্সি চেয়ে রেখেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরপুরে দ্বিতীয় টেস্ট শেষে নিজের ১৮ নাম্বার জার্সিতে শুভকামনা জানিয়ে অটোগ্রাফ দিয়ে মিরাজের হাতে তুলে দেন কোহলি।

উপহার পেয়ে মিরাজ যারপরনাই খুশি। জিততে জিততে হেরে বসা মিরপুর টেস্টে নায়ক বনে যেতে পারতেন বাংলাদেশের অলরাউন্ডার মিরাজ। দ্বিতীয় ইনিংসে ভারতের ধস নামিয়েও শেষ পর্যন্ত দেখেছেন ৩ উইকেট হার। মিরাজ পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেটের দেখা। জিতেছেন ‘চ্যানেল আই টাইগার অব দ্য ম্যাচ’।

ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার কোহলির থেকে জার্সি নেওয়ার একটি ছবি পোস্ট করেছেন নিজের ওয়ালে। হাসিমুখের ছবিতে দেখা যাচ্ছে, কোহলি জার্সি তুলে দিচ্ছেন মিরাজের হাতে সেখানে ইংরেজিতে লেখা, ‘শুভকামনা মেহেদী।’

ক্রিকেটের বড় তারকার জার্সি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজ লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’

মিরপুর টেস্টের চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় আশাই জাগিয়েছিল বাংলাদেশ। তবে মুমিনুল হকের হাতে অশ্বিনের ক্যাচ মিসের পর ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ৭৪ রানে ৭ উইকেট হারানো দল পরের ৭১ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। ৪২ রানে অপরাজিত থেকে অশ্বিন প্রথম সেশনেই এনে দেন ৩ উইকেটের রোমাঞ্চকর জয়।

টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ফাইফারের স্বাদ নেওয়া মিরাজ মিরপুরে ৬৩ রান খরচায় নেন ৫ উইকেট। আগের দিন ৩ উইকেট শিকার করার পর এদিন তিনি সাজঘরে পাঠান পান্ত ও প্যাটেলকে। তবে ১৪৫ রানের পুঁজি পেয়ে দারুণ ভাবে চেপে ধরলেও ম্যাচ ফসকে যায় বাংলাদেশের হাত থেকে।

এই সম্পর্কিত আরো

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল

ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সূচকের  উত্থানে লেনদেন শেষ

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১