সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতির জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মিনা রানী ভৌমিক দ্রুত তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় তিনিও ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে প্রতিবেশীরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য দুজনকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা জানান, "হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। মূলত অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাঁদের প্রাণহানি ঘটেছে।" একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ