সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
খেলাধূলা

জাতীয় দলের সাথে আর থাকতে চাননা সুজন

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও খালেদ মাহমুদ সুজন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বিশেষ অনুরোধে শেষ মুহুর্তে টিম ডিরেক্টরের দায়িত্ব নেন। তবে, দলের সঙ্গে থাকলেও নীতি নির্ধারনী সিদ্ধান্তে তার তেমন ক্ষমতা ছিল না। সামনে আরও একটি বিশ্বকাপ। এর আগেই জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন এই সাবেক ক্রিকেটার।

গতকাল রোববার (৭ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সুজন। ভবিষ্যতে বাংলাদেশ দলের দায়িত্ব নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে অনেকটা ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।

এই বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোনো দায়িত্বে আগ্রহও নেই। গত বিশ্বকাপে আমি যা করেছি, মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অতো বড় কোচ না, অতো কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। আমি আর এই কাজ করতেও চাইনা।’

সুজন আরও বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের ছেলে নই, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন। আমি তো ট্যুর করতে যাই না বাংলাদেশ দলের সঙ্গে। আমি ট্যুর পার্টি হতে চাই না। বিদেশ অনেক ঘুরেছি, বিদেশ ভ্রমণের কোনো ইচ্ছাই নাই আমার।’

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত