সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
খেলাধূলা

বুমরাহকে হঠিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে অশ্বিন

স্পোর্টস ডেস্ক : স্বদেশী জসপ্রিত বুমরাহকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিং বোলিং তালিকায় আবারও শীর্ষে ফিরেছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এই নিয়ে ষষ্ঠবার টেস্ট র‌্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষে উঠলেন অশ্বিন।

গত ফেব্রুয়ারিতে অশ্বিনকে সরিয়ে ভারতের প্রথম পেসার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন বুমরাহ। এক মাস পর সেই বুমরাহকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেনঅশ্বিন। ধর্মশালায় সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ৯ উইকেট নেন অশি^ন। ক্যারিয়ারের শততম টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে ৫ উইকেট নেন তিনি। এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ৮৭০ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন অশি^ন। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবার বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি।

শীর্ষস্থান হারিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের সাথে সমান ৮৪৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তমস্থানে আছেন তিনি।

ঐ টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠেছেন তিনি।

রোহিতের সাথে ঐ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ১১০ রানের সুবাদে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তমস্থানে উঠেছেন গিল। দুই ধাপ এগিয়ে অষ্টমস্থানে উঠেছেন সিরিজে ২টি ডাবল-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৭১২ রান করা ভারতের ওপেনার যশ^সী জয়সওয়াল। ক্যারিয়ারের নবম টেস্টে ৭৪০ রেটিং পেয়ে গেছেন তিনি। টেস্ট ইতিহাসে ৯ ম্যাচ খেলে জয়সওয়ালের চেয়ে বেশি রেটিং অর্জন করেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (৭৫২) ও মাইক হাসি (৭৪১)।

সদ্যই শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সংক্ষিপ্ত ফরম্যাটে দুই ধাপ এগিয়ে ৩৩তমস্থানে উঠেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের শেষ ১ উইকেট নিয়ে ১৯ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত