বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

লভ্যাংশ পাঠিয়েছে ইবনে সিনা

পুঁজিবাজার ডেস্ক : সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৬৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৯০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ টাকা ৬৮ পয়সা।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮৩ টাকা ৩৬ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৮৩ টাকা ৩৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ৬৯ পয়সায়।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইবনে সিনা ফার্মা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পায় কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর আগের হিসাব বছরে ৩০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টকের পাশাপাশি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

১৯৮৯ সালে তালিকাভুক্ত হওয়া ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর মধ্যে ৪৪ দশমিক ৬৭ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ২৪ দশমিক ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩১ দশমিক ১২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ