বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সামিটের ৩ বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর গতকাল (২২ নভেম্বর) উৎপাদন শুরু করেছে আলোচিত তিন বিদ্যুৎকেন্দ্র। কাল থেকেই বিআরইবিকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

সামিট পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওযাটের কাছাকাছি। কেন্দ্র তিনটির বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়। এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে।

উভয় পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন বিদ্যুৎ উৎপাদন ও তা বিআরইবিকে সরবরাহ শুরু করে পাওয়ার প্ল্যান্ট তিনটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ